• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
দূর্নীতির অভিযোগে সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম বরখাস্ত নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন গার্মেন্টস শ্রমিকদের অদৃশ্য জীবন: উন্নয়নের আড়ালে লুকানো বাস্তবতা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল || শিশু ও যুব ফোরাম রামপাল উপজেলা || নারায়ণগঞ্জে ভোরে পুলিশের ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই।  এসআই লুৎফর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ভাঙচুর; ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ?

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আইন হিসেবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাসের দাবিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০ হাজার নাগরিকের স্বাক্ষরসম্বলিত আবেদনপত্র (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, যুবক, নারী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নাগরিকদের পক্ষ থেকে তামাকবিরোধী সংগঠন ঢাকা আহ্ছানিয়া মিশন, ডর্‌প, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মৈত্রী, প্রজ্ঞা, পিপিআরসি এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) যৌথভাবে এই আবেদনপত্র জমা দেয়।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশে ক্যানসার, হৃদরোগ ও ফুসফুসের রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ মৃত্যুবরণ করে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী ও শক্তিশালী করতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। তবে অধ্যাদেশটি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গৃহীত না হলে তা বাতিল হয়ে যাবে।

তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, শিশু, নারী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের স্বার্থে অধ্যাদেশটি দ্রুত আইন হিসেবে পাস করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd