• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
দূর্নীতির অভিযোগে সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম বরখাস্ত নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন গার্মেন্টস শ্রমিকদের অদৃশ্য জীবন: উন্নয়নের আড়ালে লুকানো বাস্তবতা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল || শিশু ও যুব ফোরাম রামপাল উপজেলা || নারায়ণগঞ্জে ভোরে পুলিশের ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই।  এসআই লুৎফর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ভাঙচুর; ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ?

নারায়ণগঞ্জে ভোরে পুলিশের ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই।  এসআই লুৎফর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ভাঙচুর; ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান

তুফান ইনিস্টিউট / ৩০ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মেহেদি হাসান

নারায়ণগঞ্জ শহরে ভোরে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে। দুঃসাহসিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে।

হামলার মুখে পড়লেও কৌশলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান এসআই লুৎফর রহমান। তবে এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে দুঃসাহসিক এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd