• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
দূর্নীতির অভিযোগে সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম বরখাস্ত নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন গার্মেন্টস শ্রমিকদের অদৃশ্য জীবন: উন্নয়নের আড়ালে লুকানো বাস্তবতা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল || শিশু ও যুব ফোরাম রামপাল উপজেলা || নারায়ণগঞ্জে ভোরে পুলিশের ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই।  এসআই লুৎফর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ভাঙচুর; ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ?

প্রশাসক নিয়োগের পর আটাব ব্যাংক একাউন্ট থেকে অবৈধভাবে ২৫ লক্ষ টাকা উত্তোলন

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য মন্ত্রলায়ের সরোজমিনে তদন্তে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম প্রমানিত হওয়ায় গত ০৪ আগস্ট ২০২৫ ইং তারিখে আটাব কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করেছে সরকার । বাণিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশটি ইমেইলের মাধ্যমে আটাবে পৌছায় ০৪ আগস্ট ২০২৫ইং তারিখ দুপুর ১২ঃ৫৯ মিনিটে । আদেশটি পাওয়ার সাথেসাথেই অর্থাৎ ৪১ মিনিট পর একই দিন দুপুর ১ঃ৪০ মিনিটে পতিত ফ্যাসিস্ট এর দোসর আটাব কমিটি তড়িগড়ি করে আটাবের ট্রাস্ট ব্যাংকের কাকরাইল শাখার একাউন্ট থেকে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা নগদ উত্তোলন করে আত্মসাৎ করে আটাব অফিস তালাবদ্ধ করে চলে যায় । ব্যাংক হিসাব বিবরণীতে দেখা যায় আটাবের হায়াত নামের একজন স্টাফ এ টাকা আটাবের নিজস্ব বাংক একাউন্ট থেকে নগদ উত্তোলন করে । এছাড়াও বিগত ১ মাসের ব্যাংক হিসাব বিবরনীতে বেশ কয়েকটি ৫০০,০০০/০০ পাচঁ লক্ষ ১০,০০,০০০/০০ দশ লক্ষ টাকার অস্বাভাবিক নগদ উত্তোলনের প্রমান পাওয়া গেছে ।
উল্লেখ্য, আটাব পাতানো নির্বাচন ২০২৩-২০২৫ এর ভোটার তালিকায় জালজালিয়াতির মাধ্যমে বিগত আটাব নির্বাচনে প্রায় ১৫০ টির বেশী অবৈধ ভোটার অন্তর্ভুক্ত করেছিল । যা বানিজ্য্য মন্ত্রণালয়ের অভিযোগ শুনাণীতে সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে ।
এছাড়াও জাপান ফেম ট্রিপের ৫৫,৭৭,০০০/০০ পঞ্চান্ন লক্ষ সাতান্ন হাজার টাকা পতিত আটাব কমিটির মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এর নিজস্ব প্রতিষ্ঠান সায়মন ওভারসীজ লিমিটেডের নামে চেক ইস্যু করে আত্বসাত করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। আটাব অনলাইনের প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা দূর্নিতিবাজ সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ আত্মসাৎ করেছে। উক্ত অভিযোগগুলো প্রমানিত হওয়ায় আটাব কমিটি বাতিল করে বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক নিয়োগ করেছে বানিজ্য মন্ত্রণালয়।
আটাবের সাধারন সদস্যদের তহবিলের টাকা প্রশাসক নিয়োগের পর আটাব ব্যাংক একাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা অবৈধভাবে নগদ উত্তোলন করে আত্মসাৎ করায় আটাবের সাধারন সদস্যরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন অবিলম্বে অর্থ আত্মসাৎ এর তদন্তপূর্বক আটাব কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ কে সংগঠনে অবাঞ্চিত ঘোষনা করে আত্মসাৎকৃত টাকা ফেরৎ এর ব্যবস্থা করে কঠোর শাস্থির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd