• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline

আগামী চিনিশপুর ইউনিয়ন পরিষদে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হতে চান রোমান ভূইয়া

তুফান ইনিস্টিউট / ২০২ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

বদরুজ্জামান ভূইয়া রুমান ২১/১২/১৯৯৩ সালে চিনিশপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন, তার বাবা একজন সুপরিচিত আদর্শবান স্কুল শিক্ষক তার বাবার নাম হাফিজ উদ্দিন ভূঁইয়া,তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।তিনি পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়েন চিনিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এস এস সি দেন শীলমান্দী তাহেরা আসমত মাধ্যমিক বিদ্যালয় থেকে এবংএইচএসসি ও স্নাতক ডিগ্রী শেষ করেন শিবপুর সরকারি শহিদ আসাদ কলেজ থেকে । শিক্ষকের ছেলে হিসেবে ছোটবেলা থেকেই নৈতিকতা, সততা ও সমাজ সেবার শিক্ষায় বড় হয়েছেন এখন তার উদ্দেশ্য মানব সেবায় নিজেকে নিয়োজিত করা। আসছে ইউপি নির্বাচনে তিনি ৩নং ওয়ার্ড ইউ পি সদস্য হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চায় , ওনার প্রথম লক্ষ্য হবে এলাকার গুরুজন ও জ্ঞানীদের পরামর্শ নিয়ে সামাজিক উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়া, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, যাতে প্রতিটি শিশু শিক্ষার আলো পায়, সমাজে কেউ যেন অশিক্ষিত না থাকে দ্বিতীয়ত, রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা, যাতে মানুষের চলাচল সহজ হয়। তৃতীয়ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে চান এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ গ্রহণ , গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে তার অন্যতম দায়িত্ব , যাতে তারা সমাজে সম্মানের সাথে চলতে পারে, দুর্নীতিমুক্ত ও মাদক মুক্ত স্বচ্ছ একটি সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চান, জনগণের সমস্যা দ্রুত সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়ে সুস্থ সমাজ গঠনের পরিবেশ তৈরি করা, স্বাস্থ্যসেবার উন্নয়নে স্থানীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা, প্রতিটি উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ে তুলা সম্ভব, আপনাদের সহযোগিতা ও সমর্থন একমাত্র তার শক্তি, পরিশেষে তিনি চান সবাই মিলে চিনিশপুর গ্রামকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ,সকলের দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd