
মোঃ জাবেদুল ইসলাম
বৈশাখ আসলে দুর আকাশে
জমে কালো মেঘ।
পাগলা হাতীর দল ছুটছে,
দেখরে তোরা দেখ।
একটু পরে আসবে ঝড়,
ভাঙতে পারে বাড়ি ঘর।
গরু ছাগল হাস মুরগী,
গোহালে আন কর তর।
গুরুম গুরুম ডাকে মেঘ,
চরকি হাওয়া বইছে বেশ।
ক্ষেত খামারের ফসল সব,
দুমড়ে মুচড়ে করল শেষ।
গাছের ডালে পাখির ছানা,
করছে কত ঝড়কে মানা।
তাও শোনে না বেশাখী ঝড়।
কাঁদছে যত পাখির ছানা।
বৈশাখ মাসে বৈশাখী ঝড়,
মনে লাগে খুব যে ডর।
কোন ফাঁকে আসবে তেড়ে,
ভাঙবে যত বাড়ি ঘর।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।