• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

কবিতা: তুমি চাইলেই

তুফান ইনিস্টিউট / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ইমাম হোসেন সবুজ

 

তুমি চাইলেই এ দুটি চোখে,

ভিন্ন দুটি রূপ আনিতে পারো।

সকালে যে আঁখিতে ঝরালে মোর অশ্রু ধারা,

সারাটি দুপুর তোমারে খুঁজিয়া হলেম দিশেহারা।

নিশির হৃদয় গগনে, প্রেমের হাতে সরালে মেঘমালা।

ওগো প্রাণ বধূ, তুমি মোর চন্দ্র আলো-তুমি কিরণমালা।

অভিমান কি আর স্বাধে আসে?

তোমার বিরহ সহিতে নাহি পারি।

কলিজা পোড়ে মোর অজানা সর্বনাশে!

ভিড়ালে যখন হৃদয় তরী, কোন পাষাণ পরানে বলো-যাবে মোরে ছাড়ি?

অদৃশ্য বাঁধনে যখন টানো মোরে, তবে কেন দাও যাতনা এত, কেন থাকো এত দূরে?

তুমি চাইলেই পারো।

যে পাখি ভুলে গিয়েছিল বাসা বাঁধা, কেন কাছে এসে তার আঁখি মুছায়ে বলো, অনুভবের এ গোপন ভালবাসা।

তোমার মন মর্জি বুঝিতে চাহিনা, প্রেমের বৃন্দাবনে চলো করি বিচরণ।

গোপন প্রেম আবারও জাগিবে, কৃষ্ণ আমি, তুমি রাধা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd