ইমাম হোসেন
মাধবী হইয়া, ফুটিলে সখী, মোর গৃহের ঐ কোন দিয়া!
এই নিশিত-নিরালায়, হৃদয় কথা কহিবে, যদি শোনো মন দিয়া-
প্রতিদিন চুপিচুপি, তোমারেই যে দেখি, নিশ্চুপ বাতায়ন খুলিয়া।
তুমি বুঝিতে পারোনা হায়!
বোঝানো বিষম দ্বায়, অপলক হাসিতে থাকো শুধু নীরবে চাহিয়া।
সর্তক হইয়া জল ঢালি সখী, তোমারো প্রানেরও লাগিয়া।
বাগানে ফোটে নামি-দামি ফুল, সকলে অনুরাগ তাহাদের ঘি
তাহাদের আশা করিনে সখী, কেন জানি তোমারো লাগিয়া।
কেন জানি মন তোমারে ভালবাসে, জানে মোর প্রান-হিয়া!
গোলাপ, রজনী অহঙ্কারে ভড়া, ঠাই তাহাদের কতশত কোমল কোলে,
তাহাদের দলে কেন ভিড়িনা, পরিনা তব,
তাহাদেরও মিথ্যা ছলে।
বাসর সাজায় গোলাপ দিয়া সখী, নিশির কামউচ্ছ্বাসে।
অল্প সময়ে তাদের কদর সখী, চুলিয়া পড়িল রাঙা-রাঙা গোলাপ, নিশি যবে যায় চলে।
নতুন গোলাপের সন্ধানে সখী, আবারও পথচলে।
এ কেমন মাধবী ভালবাসা বলো, স্বার্থের ধরাধামে?
ভিন্ন মতের প্রেমিক আমি মাধবী, তোমায় নেই নিকো কভু তুলে,
আজীবন তোমায় দেহগাছে বাঁধিব সখী, মোর ছোট্ট ধরাধামে।
গন্ধহীন জেনেও ভালবাসিব, হৃদয়ের বারি যাবো ঢেলে।
সারাটি জীবন পাশে থেকো মাধবী, এমনি মোর গৃহ কোনে।