• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

কবিতা: যাকাত প্রদান করি

তুফান ইনিস্টিউট / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ মনজুর আলম অনিক  

 

এসো তো হিসাব করি যাকাতের টাকা,

যাকাত দিলেই হয় পবিত্র সম্পদ,

না দিলে যাকাত ভাই বড়োই বিপদ,

যাকাত দিলেই হবে নিরাপদ থাকা।

 

রমাদানে অতি ভালো যাকাত দেওয়া,

এ মাসেই বেশি দেয় ধনী লোকগণ,

যাকাত পেলেই খুশি দুঃখীদের মন,

কিছুটা পূরণ হয় দুখির চাওয়া।

 

না দিলে যাকাত ভাই সম্পদ হারাম,

এ সম্পদে করো নাকো অঙ্গের আরাম।

 

যাকাতের টাকা ভাই সেই আখেরাতে

সর্প হয়ে কামড়াবে যাকাতের টাকা,

রুখতে পারবে নাকো কেউ দুই হাতে,

বিধায় যাকাত দাও সর্প করো ফাঁকা।

 

(কিশোরকামনা—দৈনিক জনকামনা)


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd