• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

কবিতা: হায়রে ফ্যাশন

Sabit Rizwan / ২৭৯০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জনি সিদ্দিক

হায়রে ফ্যাশন চলছে এখন
পায়ের তলায় প্যান্ট,
চলছে নারী হেলেদুলে
গায়ে কড়া স্যান্ট ।
হায়রে ফ্যাশন চলছে এখন
দেখায় আন্ডার নেট,
মান সম্মানের কি যে হল
খোলা পাপের গেট।
হায়রে ফ্যাশন চলছে এখন
ওড়না ছাড়া খেল,
উচিত কথা বললে পারে
পুলিশে দেয় জেল!
হায়রে ফ্যাশন চলছে এখন
পাতলা কাপড় গা’য়,
পুরো দেহ উদোম থাকে
সব যে দেখা যায় ।
হায়রে ফ্যাশন চলছে এখন
লজ্জা শালীন নাই,
প্রেম লালসার নেশায় সবার
জীবন পুড়ে ছাই।
হায়রে ফ্যাশন চলছে এখন
ছোট জামায় সুখ,
ছেলে-মেয়ে যায় না চেনা
দেখে সুন্দর মুখ!


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd