
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট বাজারের পুরাতন স্ট্যান্ড এলাকায় বখাটে সন্ত্রাসীদের হামলায় ডৌবাড়ী ইউনিয়নের যুবদল নেতা এম. আর. সবুজ আহমদ গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গোয়াইন গ্রামের রুহুল আমিনের ভাতিজা ইমন এই হামলার নেতৃত্ব দেয়। হামলার সময় সন্ত্রাসীরা সবুজ আহমদের ওপর অতর্কিত আক্রমণ চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।