
সাদের লেখাপড়া
মন বসেনা পড়াশোনায়
কী যে করি হায়,
বই খুলে দেখলেই আমার
ভীষণ যে ঘুম পায়।
পরীক্ষার কথা শুনে
মাথায় পরে হাত,
কোন কাজেই মন বসেনা
খাইনা মোটেও ভাত।
মাঝে মাঝে মনে হয়
হয়েছি বিদ্যাসাগর,
এক পাতা পড়ার পরে
নাই কোন খবর।
এক পলক দেখলেই
হয়ে যায় সব পড়া,
অন্য দিকে পড়াশোনায়
বাবা -মায়ের আইন কড়া।
যা কিছুই করনা তুমি
পড়াশোনা চাই ভালো,
কষ্ট করে জ্ঞানার্জনে
নিজেই জ্বালাবি আলো।
হায়রে সাদের লেখাপড়া
আমার সঙ্গী হও,
নিত্য দিনের বন্ধু হয়ে
মনের কথা কও।
বৈশাখের রাজত্ব
চৈত্রের বিদায় কান্নার চোখে
বৈশাখের আগমন হাসি মুখে।
চৈত্রের মুখ ভীষণ ভার
কোনভাবেই থাকা হলোনা তার!
বৈশাখ বলে বিদায় বসন্ত
এখন থেকে আমার রাজত্ব।
বৈশাখের আজ খুশির জোয়ার
নতুন স্বপ্নের খুললো দুয়ার।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।