• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ছড়া: লোভ

Sabit Rizwan / ২৭৬৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

জনি সিদ্দিক 

 

ঘাড়ে ধরে চাপাতি

সরু গলি কাঁপাতি,

লোভের বশে পরের ধন

কেড়ে নিলি তুই যখন।

 

তুই তো কেবল ময়লা এক

দয়া বিহীন তোর বিবেক!

পরের জিনিস কেড়ে খাস

বললে কিছু তেড়ে যাস।

 

হালাল পথে আয় করে

সফল ভাবে যায় ভরে

উভয় জাহান সুখে যে,

হকের টাকায় ভর থালা

মহান রবের নাম মালা

জপবি তোরই মুখে তে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd