• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার ছড়া-সিংহ মামার রাজত্ব কবিতা: বর্ণমালার রক্তরাগ মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, রাজাকার ও জুলাই যোদ্ধার সঠিক তালিকা চায় নতুন প্রজন্ম মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন কবিতা: সাহিত্যাসক্ত ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ আলোকিত জগন্নাথপুর গড়তে চাই: সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন মাহে রমজানে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরিমানা

জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

তুফান ইনিস্টিউট / ৩৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বাবুল দাস জগন্নাথপুর প্রতিনিধি 

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এবং জগন্নাথপুর উপজেলা প্রশাসন।

 

এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, জগন্নাথপুর পৌরসভা, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জগন্নাথপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

 

অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জুবায়ের আহমদ।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd