• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার ছড়া-সিংহ মামার রাজত্ব কবিতা: বর্ণমালার রক্তরাগ মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, রাজাকার ও জুলাই যোদ্ধার সঠিক তালিকা চায় নতুন প্রজন্ম মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন কবিতা: সাহিত্যাসক্ত ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ আলোকিত জগন্নাথপুর গড়তে চাই: সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন মাহে রমজানে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরিমানা

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার

তুফান ইনিস্টিউট / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাবুল দাস জগন্নাথপুর থেকে 

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ অন্তত ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের সাঁতা গ্রামের আরজু মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এখন কান্নার রোল ও শোকের ছায়া বিরাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাঁতা গ্রামের শহীদ মিয়ার রান্নাঘরের চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বিদ্যুতের তারের মাধ্যমে পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে শহীদ মিয়া, আরজু মিয়া, আজিদ মিয়া, আনসার মিয়া ও রূপন মিয়ার বসতবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, অগ্নিকাণ্ডে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫-২৬ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

 

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, তবে তার আগেই স্থানীয় লোকজনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে এই ঘটনার সূত্রপাত। অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত আছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd