মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ ৬ সংসদীয় আসনে নির্বাচিত সংসদ সদস্য মো,শরিফুল আলম (এম পি)। বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি তিনি।
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে সংসদ সদস্য ও বিকেলে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন শরিফুল আলম,বাণিজ্য মন্ত্রণালয়,শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।
দলীয় সুত্রে জানা যায়,গত ৩০ বছর যাবত বিএনপির সক্রিয় রাজনীতি করছেন এবং গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক জেল-জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন মো,শরিফুল আলম।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব- কুলিয়ারচর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি'র প্রার্থী হিসেবে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্ছ ১৪৩০৬৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।