• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার ছড়া-সিংহ মামার রাজত্ব কবিতা: বর্ণমালার রক্তরাগ মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, রাজাকার ও জুলাই যোদ্ধার সঠিক তালিকা চায় নতুন প্রজন্ম মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন কবিতা: সাহিত্যাসক্ত ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ আলোকিত জগন্নাথপুর গড়তে চাই: সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন মাহে রমজানে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরিমানা

ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ

তুফান ইনিস্টিউট / ৫৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: 

 

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহিদদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাঁদের এই বীরত্বগাথা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

 

শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি কয়ছর আহমেদ আরও বলেন, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

আলোচনা সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হামদ-নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ ।

 

বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম জুবায়ের আহমেদ।

 

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd