
পড়ার সময় পড়ে পড়া
পড়ার সময় পড়ে পড়া,
খেলার সময় খেলা।
সময়ের কাজ সময়ে করে,
করে না কোনো হেলা।
নিয়ম নীতি ন্যায় অন্যায়,
চলে সদা মেনে।
সঠিক কাজ করে তবে,
ভালো মন্দ জেনে।
অনাথ এতিম অসহায়দের,
অগাদ বাসে ভালো।
দুখের দিনে সুখের আশা
দেখেন তারা আলো।
পড়ার ফাঁকে ফাঁকে আবার,
বাড়ির কাজও ধরে।
নিজের চিন্তা বুদ্ধি খুঁজে,
নতুন কিছু সৃষ্টি করে।
কৃষি কাজ, পশু পালন,
পড়ার মাঝে আছে।
নিজের উন্নতি হবে আরও,
দেশ দশের উন্নতি পাছে।
সূর্য টা যখন হয়
সূর্য টা যখন হয়,
ডুবু ডুবু ভাব।
চারি দিকে তখন যেন,
লালে লাল আভ।
পশ্চিম আকাশ জুড়ে,
ধুসর ছাই রঙ।
সেজেছে নতুন করে,
কত না কত সঙ।
গোধূলির সূর্য ডুবে ডুবে,
সাগরের জল।
বিস্তৃত আকাশ নীল,
হয়ে যায় লাল।
পাখি'রা নীড়ে আসে,
আপন খেয়ালে।
তারাগুলো রাতের বেলা,
মিটিমিটি জ্বলে।
চাঁদ জাগে অই যে,
দুর আকাশে।
জোছনা ভরা রাতে,
শিশুরা মায়ের কোলে,
ঘুমোয় দুলে দুলে।
বৈশাখী ঘুড়ি
পাড়ার সকল খোকা খুকু,
বৈশাখ মাসে জুটে।
রঙিন কাগজ সুতা নিয়ে,
আসে তারা ছুটে।
মনের সুখে যত্ন করে,
বানায় তারা ঘুড়ি।
চোখে মুখে স্বপ্ন রেখে,
নীল আকাশে উড়ি।
দুর আকাশে মেঘের দেশে,
উড়ছে ঘুড়ি দুলে।
বৈশাখী ঘুড়ি উড়ছে আজি,
খোকা হাসে প্রাণ খুলি।
আকা বাঁকা মেঘের ভেলা,
ভাসছে ফাঁকে ফাঁকে।
খোকা খুকুর বৈশাখী ঘুড়ি,
হাতছানি দিয়ে ডাকে।
রঙিন কাগজে বৈশাখী ঘুড়ি,
লাগছে দারুণ ভালো।
খোকার মনে খুশির জোয়ার,
জাগছে মনে আলো।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।