• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত: নিঃস্ব ৫ পরিবার ছড়া-সিংহ মামার রাজত্ব কবিতা: বর্ণমালার রক্তরাগ মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, রাজাকার ও জুলাই যোদ্ধার সঠিক তালিকা চায় নতুন প্রজন্ম মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন কবিতা: সাহিত্যাসক্ত ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ আলোকিত জগন্নাথপুর গড়তে চাই: সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন মাহে রমজানে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরিমানা

মাহে রমজানে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরিমানা

তুফান ইনিস্টিউট / ৩১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বাবুল দাস সুনামগঞ্জ প্রতিনিধি,

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের সঙ্গে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ ও থানা পুলিশ। অভিযানকালে কাঁচাবাজার, মুরগি বাজার, ডিম ব্যবসায়ী, মুদি দোকান, ফলের দোকান, মিষ্টি দোকানসহ অনেক দোকানপাঠ পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের সকল ব্যবসায়ীদের পণ্য মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন বলেন, জগন্নাথপুর বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর আওতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd