• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

লেখকঃ নাজমুল তারেক তুষার (কবিতার কৃষক)

ইদানিং হঠাৎ দেখছি কিছু সম্মানিত সাংবাদিকরা বেশি বেশি আক্রমণের শিকার হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন !! এটা নিঃসন্দেহে আইনের সুশাসনের ভারসাম্যহীনতা এবং স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন।
সাংবাদিক/ গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের সার্বভৌমত্বের ভারসাম্য এবং সভ্যতা বিনির্মানের অন্যতম স্তম্ভ।
সংস্কৃতি ও সমাজ সংষ্কারক হিসেবে সাংবাদিকরা অনন্য ভূমিকা পালন করেন। মানবিক ও সাম্যের গণতন্ত্র প্রতিষ্ঠায় – ন্যায় বিচার ও রাষ্ট্রীয় শিষ্টাচার বিনির্মানে সত্যকে সাহসের তুলিতে কলম ভাস্কর হিসেবে শব্দ শৈল্পিকতার অতুলনীয় মৌলিক ভূমিকা রাখেন সাংবাদিক / গণমাধ্যমকর্মীরা। কিন্তু আফসোসের বিষয় কালের করতলে সংবাদ কর্মীরা বারংবার নিষ্পেষিত হয়ে আসছে আবহমানকাল ধরেই।
ভুল ভ্রান্তি মানুষ মাত্রেই থাকবেই, রং বর্ণ বিবর্ণমুখ লাল হলুদ সাদা কালো বেগুনি সাংবাদিকও থাকবে, সংশোধন ও শুদ্ধতা আনতে হবে আইননুসারে কিন্তু সাংবাদিকদের প্রতি নির্যাতন মানেই অনিয়ম অবিচারকে উষ্কে দেওয়া!! যা কিনা জাতি ও রাষ্ট্রের
চরিত্র গঠনের পথে বড্ড অন্তরায়।
কলম যেমন সৃষ্টিকর্তার প্রতিনিধি ঠিক তেমনই একজন সত্য অনুসারী সাংবাদিক – সৃষ্টিকর্তার রহমত প্রাপ্ত বলে মনে করি। সুতরাং সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত এর বিকল্প নেই। তবেই আইনের সুশাসন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd