
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে প্রবাশ ফেরৎ মো.আনোয়ার হোসেন(৩০) নামের এক ব্যক্তির ২ টি কিডনী অচল হয়ে পড়েছে। অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গুরুতর অসুস্থ্য আনোয়ার হোসেন উপজেলার বলধারা ইউনিয়নের রফিক নগর গ্রামের মো.চাঁন মিয়ার ছেলে। তিনি ২ সন্তানের জনক
পারিবারিক সূত্রে জানাযায়,দীর্ঘদিন সৌদি আরব প্রবাশে ছিলেন আনোয়ার। প্রবাশ থাকা অবস্থায় হঠাৎ তার দুইটি কিডনী অসচল হয়ে পড়ে ও ফুসফুসে পানি জমে যায়। এমতবস্থায় সৌদিতে তার কোম্পানী চিকিৎসা করিয়ে উন্নতি না হওয়ায় তাকে দেশে পাঠিয়ে দেয় গত এক বছর আগে। দেশে এসে প্রতি সপ্তাহে কিডনীতে ডায়ালাইসিস করে মোটামুটি স্বাভাবিক থাকতো। কোন কাজ কর্ম করতে পারতো না। এভাবে সে চিকিৎসা নিয়ে নিজের উপার্জিত টাকা পয়সা সব শেষ হয়ে যায়। এরই মধ্যে গত ৪দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসা করাতে অনেক অর্থের প্রয়োজন। অর্থের অভাবে চিকিৎসার খরচ চালাতে তার পক্ষে কোন ভাবেই সম্ভব হচ্ছে না। তার স্ত্রী,মা বাবা দিশেহারা হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। এমতবস্থায় তার পরিবার দেশের বিত্তবান,দানশীলদের কাছে একটু মানবিক সহযোগিতা চাচ্ছে। এই মুহূর্তে একটু সহযোগিতায় একটি প্রান ও একটি পরিবার রক্ষা পেতে পারে। সাহায্যে পাঠানোর নগদ নাম্বার-০১৬১৬-৪৯০৬২২
সম্পাদকমণ্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। ইমেইল: sabit.rizwan@yahoo.com। কার্যালয়: রংপুর, বাংলাদেশ।
© ২০২৫ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।