• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
দূর্নীতির অভিযোগে সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম বরখাস্ত নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন গার্মেন্টস শ্রমিকদের অদৃশ্য জীবন: উন্নয়নের আড়ালে লুকানো বাস্তবতা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল || শিশু ও যুব ফোরাম রামপাল উপজেলা || নারায়ণগঞ্জে ভোরে পুলিশের ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই।  এসআই লুৎফর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ভাঙচুর; ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ?

জগন্নাথপুরে প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক আব্দুল কাহারকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোরাদাবাদ গ্রামের স্নামী ও ছেলেহারা ৪ কন্যা সন্তানের জননী অসহায় বিধবা ছালেহা বেগম ও তাঁর মেয়েদের উপর বর্বর নির্যাতনকারী চিহ্নিত অপরাধী জুবের আহমদ ও তাদের সহযোগীদের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া ও আজকের জনকথা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও ফেসবুক মনিটাইজেশন প্রাপ্ত জনপ্রিয় অনলাইন চ্যানেল জেপি টিভি’র চেয়ারম্যান সাংবাদিক মোঃ আব্দুল কাহার। তারা বলেন, অসহায় বিধবা মহিলা নির্যাতনকারী জেবুল, জুবের গং সালিশ অমান্য করেছে। অপরাধীরা স্থানীয় কিছু কুচক্রীর ইন্ধনে তাদের অপকর্ম চালিয়েই যাচ্ছে। সাংবাদিক আব্দুল কাহার বলেন, জেপি টিভি সহ বিভিন্ন মিডিয়ায় সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে জেবুল, জুবের গংদের অপরাধের সংবাদ প্রচার করা হয়েছে। তাদের অত্যাচারের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিধবা ছালেহা বেগম একাধিক অভিযোগ দায়ের করেছেন। বিধবা ছালেহা বেগমের উপর স্থানীয় সালিশিদের মদদে বর্বর নির্যাতনের ভিডিও ফুটেজ আছে। জেবুল কর্তৃক অশ্লীল গালিগালাজের অডিও রেকর্ড আছে। জুবের কর্তৃক বিধবা ছালেহা বেগমের বসতভিটায় গরুঘর বানানোর ভিডিও ফুটেজও আছে। তারপরও নিজেদের অপকর্ম আড়াল করার জন্য তাদের মিথ্যাচার নিন্দনীয়। সম্প্রতি জেবুল, জুবের গংদের সালিশ অমান্যকারী হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ও এলাকার বিশিষ্ট সালিশি ব্যক্তিবর্গ। নিবন্ধিত পত্রিকার কার্ডধারী সৎ ও আদর্শবান জগন্নাথপুর উপজেলার জনপ্রিয় সাংবাদিক আব্দুল কাহার নির্যাতিত অসহায় ছালেহা বেগম ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন, মিডিয়া ও জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd