• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
দূর্নীতির অভিযোগে সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম বরখাস্ত নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন গার্মেন্টস শ্রমিকদের অদৃশ্য জীবন: উন্নয়নের আড়ালে লুকানো বাস্তবতা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল || শিশু ও যুব ফোরাম রামপাল উপজেলা || নারায়ণগঞ্জে ভোরে পুলিশের ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই।  এসআই লুৎফর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ভাঙচুর; ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ?

নওগাঁর রাণীনগরে ১৫ বছরের স্কুলছাত্রী অপহরণ

Reporter Name / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে দিনদুপুরে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার বাসিন্দা মোঃ শিবলু নামের এক ভুক্তভোগী পিতা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চার বাসিন্দাকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযোগের দুই দিন পেরিয়ে গেলেও পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মোঃ শিবলু (৪০) জানান, তার মেয়ে মোছাঃ সাদিকা আফরিন পৃথি (১৫) রাণীনগর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। গত ১৫ জুন রোববার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে তার মেয়েকে অপহরণ করা হয়। অভিযুক্তরা হলেন—মোঃ নিলয় (১৭), তার পিতা মোঃ রায়হান (৩৫), রায়হানের স্ত্রী মোছাঃ বৃথি (৩২), এবং রায়হানের পিতা মোঃ আনসার প্রাং (৬৫)। চারজনের স্থায়ী ঠিকানা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামে।

অভিযোগপত্রে শিবলু উল্লেখ করেন, ১৫ জুন ভোরবেলা ১নং অভিযুক্ত নিলয় তাদের বাসায় এসে তার মেয়েকে “তোমার সঙ্গে জরুরি কথা আছে” বলে বাইরে ডেকে নেয়। সরল বিশ্বাসে মেয়ে বাইরে বের হলে ওত পেতে থাকা অন্যান্য অভিযুক্তরা মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক একটি টমটমে তুলে নিয়ে যায়। এরপর থেকে মেয়েটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিবলুর দাবি, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, অভিযুক্ত নিলয় একজন লম্পট, বখাটে ও মাদকাসক্ত যুবক। তার বিরুদ্ধে পূর্বেও এ ধরনের অপকর্মের অভিযোগ ছিল।

তিনি আরও বলেন, “আমি থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু অভিযোগ দায়েরের দুই দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো তদন্ত বা উদ্ধার কার্যক্রম চোখে পড়েনি। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমি আমার মেয়েকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে রাণীনগর থানার ওসি’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd