সাবিত রিজওয়ান
এস এম জাকারিয়া হোসেন (রাজু) নামে এক ব্যক্তি কবিতা ও লেখা প্রকাশের প্রলোভন দেখিয়ে লেখকদের কাছ থেকে অর্থ গ্রহণ করছেন বলে অভিযোগ রয়েছে। তিনি নিজেকে জাতীয় পত্রিকা ভোরের পাতা ও বুলেটিন নিউজ-এর সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন এবং সেই পরিচয় ব্যবহার করে লেখকদের আস্থা অর্জনের চেষ্টা করেন।
তিনি লেখকদের জানান যে পত্রিকা পরিচালনায় খরচ রয়েছে, তাই নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করলে তাদের লেখা ৩ মাস বা ৬ মাস নিয়মিত প্রকাশ করা হবে। প্রথমে বিশ্বাস অর্জনের জন্য এক বা দুইটি লেখা প্রকাশ করা হলেও, পরবর্তীতে অর্থ গ্রহণের পর নিয়মিত প্রকাশ করা হয় না বলে অভিযোগ উঠেছে।
আমিও ব্যক্তিগতভাবে তার এই প্রতারণার শিকার হয়েছি। অর্থ নেওয়ার পর তিনি আর প্রতিশ্রুতি অনুযায়ী লেখা প্রকাশ করেননি এবং যোগাযোগ করার চেষ্টা করলেও সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি।
এ ধরনের কর্মকাণ্ড লেখক সমাজের সঙ্গে প্রতারণার শামিল। তাই এই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সকল লেখক ও সাহিত্যপ্রেমীদের এ ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।