• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
দূর্নীতির অভিযোগে সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম বরখাস্ত নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন গার্মেন্টস শ্রমিকদের অদৃশ্য জীবন: উন্নয়নের আড়ালে লুকানো বাস্তবতা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল || শিশু ও যুব ফোরাম রামপাল উপজেলা || নারায়ণগঞ্জে ভোরে পুলিশের ওপর হামলা, সরকারি পিস্তল ছিনতাই।  এসআই লুৎফর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, মোটরসাইকেল ভাঙচুর; ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ?

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ

তুফান ইনিস্টিউট / ১৫ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ এর কাছে নানা অভিযোগ তুলে ধরেছেন জনপ্রতিনিধিসহ পিআইসি কমিটির লোকজন। ১০ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি প্রবীণ শালিসি ব্যক্তি মো.শাহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি নজমুদ্দীন, চিলাউড়া-হলদিপুর ইউপি সদস্য ও পিআইসি কমিটির সভাপতি লিলু মিয়া, পিআইসি কমিটির সভাপতি আবুল হোসেন, সদস্য সচিব রুবেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সদস্য শাহ ফুজায়েল আহমদ প্রমূখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, বিভিন্ন পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য তেরা মিয়া, মফিজুর রহমান, অনিল চন্দ্র দাস, রিতি মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, বাবুল দাস, ডা.শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পিআইসিরা তাদের কাজের বিল পাওয়ার জন্য জোরালো দাবি জানান এবং যতো অভিযোগ তুলে ধরে বেশ কয়েকজন পিআইসিকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ ক্ষোভ প্রকাশ বলেন, এসব অপপ্রচারে আমাকেও জড়ানো হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। কোন প্রকার অর্থ লেনদেনের প্রশ্নই আসে না। উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। প্রকৃত বিষয় হচ্ছে, জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষায় ৩৭টি পিআইসির মাধ্যমে বাঁধের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এতে প্রতিটি প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়নে এসও শেখ ফরিদের ভূমিকা রয়েছে। আমি শুধু সভাপতি হিসেবে প্রতি স্বাক্ষর করেছি। আমাদের কঠোর তদারকির কারণে শেখ ফরিদ অন্যায় সুবিধা নিতে না পারায় মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন। যা কোন অবস্থায় কাম্য নয়। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd