দীপ্ত চক্রবর্ত্তী
তোমাকে ভুলে যাচ্ছি প্রিয়তমা,
ক্রমশ ভুলে যাচ্ছি;
ইতিহাসের ধূসর,ঝাপসা পাতাতেও
রাখতে চাই না তোমায়–
বিকৃত করে,ছিঁড়েখুঁড়ে
নিশ্চিহ্ন করে দিতে চাই শেষ চিহ্নটুকু;
আর অস্তিড্বকে ভুলে ডুবে যাই
পাশবিক,বিভৎস কামনায়।
তোমাকে ভুলে যাচ্ছি প্রিয়তমা,
যুগ যুগ ধরে যার জন্য করেছি হাহাকার
সেই তোমাকে সজ্ঞানে ভুলে যাচ্ছি অবহেলায়।
অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি ভয়ংকর–
প্রাপ্তি ভুলিয়ে দেয় পথ,অতীতের শপথ;
সমস্ত পূজার প্রয়াস ভুলে মানুষ হয় দানব;
আমি দানবীয় উন্মত্ততায় ক্ষতবিক্ষত করে
নষ্ট করছি চির ইপ্সিত তোমায়;
আর সময়ের বহতায় বিকৃত,বিস্মৃত, শৌর্যহীন উন্মাদ হয়ে
ধেয়ে যাচ্ছি দুর্ভিক্ষময় মৃত্যুর মোহনায়।