• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

কবিতা- বাড়ি ফেরা

তুফান ইনিস্টিউট / ৭৩ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

কবিঃ-ইমাম হোসেন সবুজ

 

“মা” আমার আর বাড়ি ফেরা হলোনা।

কেনো ফেরা হলোনা?

তা তুমি জানো।

মাগো তুমি আর কেঁদোনা।

সন্তান হারানোর ব্যাথা,

তুমি ছাড়া কে আর বুঝবে বলো।

সেই-ই কবে থেকে তোমার কাছে আসবো,

ছোট সহোদর কে বুকে জড়াবো।

আজ রক্তাক্ত বুক নিয়ে, আমায় ফিরে যেতে হলো।

না ফেরার অনন্ত দেশে।

শুধু তোমার মনে থাকবে, আমার শত কথা আর ব্যাথা।

দিবা নিশি জীবনের বারো মাসে।

এই বাংলায় তোমার কোলে এসেছিলাম একদিন,

এই বাংলা হতে বিদায় নিলাম,

ঈদ আনন্দের পূর্ব দিন।

জনসমুদ্রের ফেরার এই দৌড় পাল্লার মিছিলে,

তোমার ছেলে হারিয়ে গেল বলে,

তুমি আর কেঁদোনা।

গরিবের জীবনটাই এমন,

মধ্যবিত্তদের স্বপ্ন আশা বড়ই পুরোন।

অনায়াসে তা ভাঙ্গে, অনাকাঙ্ক্ষিত এমনই ঝড়ে।

ঈদ উপহার যা এনেছিলাম, তোমাদের জন্য।

দেওয়ার যোগ্যতা খোদা দিলনা আমায়,

অনাকাঙ্ক্ষিত প্রস্থানের জন্য।

আমরা এভাবেই চলে যাব মাগো,

শুধু দুর্যোগ জীবন যাত্রার জন্য।

তোমার কোল কেউ ভড়াবেনা জানি,

তুমি চির রিক্ত শূন্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd