• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline

কবিতা: ইচ্ছে পূরণ

তুফান ইনিস্টিউট / ৪৮ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ইমাম হোসেন সবুজ

 

আমি ,ভাসতে চাই।

যদি তুমি ভাসাতে চাও?

জানি, বেহুলারা আজ আর নেই,

কালের চক্রাচলে তাদের অবসর নেই।

আমি জ্বলে জ্বলে অঙ্গার হতে চাই সই,

যদি তুমি একটু প্রেম আলো দিতে পারো,

এই আকুতি শত জনমের,

ভালোবাসার সবটুকু সিন্দুর ঐ।

তুমি আজ ছেড়ে যেতে চাইছ বেশ,

আমি ধন্য হবো-

মেটাতে পেরেছি তোমার সবটুকু-

বে হিসেবী খায়েশ!

তুমি সব কিছুই ভেঙে চুরে গুড়িয়ে,

দিতে চাইছো বেশ।

আমি না হয়, পৃথিবীর সমস্ত ভালবাসাকে জড়ো করে,

বসাবো প্রেমের মহাসমাবেশ।

তুমি জিতে গিয়েও হেরে যাবে,

সাময়িক কিছু পাবে,

প্রতারণায় হোঁচট খাবে,

হবে নাকো যাওয়ার শেষ।

আমি খুশি মনে দেখে যাবো,

তোমার অন্তিম খায়েশ!


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd