• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

কবিতা: প্রতিবন্ধী বিবেক

Sabit Rizwan / ৩০৫২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জনি সিদ্দিক

ভুলের পাহাড়ে চড়ে, চোখ বাঁধা মুখোশে,
আলোর মুখ লুকায় মিথ্যা-আঁধারের দোষে।
সত্যকে করে বধ, শৃঙ্খলিত করে সে—
অহংকারের ইটের প্রাচীরে, অন্ধ বিবেকের দেশে।
অন্যের ভুল খোঁজে তীক্ষ্ণ আঙুল
নিজের গলদ দেখে না, একরাশ ভুল।
কানে তুলো-দেওয়া সে, শোনে না কান
নিজের ভুল-ভ্রান্তি, নিজের অবমান।
বিবেক যেন আজ কোণঠাসা, নির্বাক,
নিজের আয়নাতে দেখে না তার ক্ষত, তার দাগ।
দৃষ্টি তার স্থির, অথচ সে যেন অন্ধ—সত্যকে করে বন্দী,
মিথ্যের সাথে তার একাকার, বিবেক প্রতিবন্ধী।
মনের আয়নাতে মরিচা, দাগ,
প্রশ্নহীন এক জীবন, বিবেকের নাই কোন ভাগ।
প্রতিবন্ধী বিবেক, আলোর মুখ দেখে না
নিজের ভেতরে আজ শুধুই আঁধারের বাসনা।
মিথ্যের সাথে তাদের সর্বদা সন্ধি,
তারা আর কেউ নয়, বিবেক প্রতিবন্ধী!


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd