মোহাম্মদ মনজুর আলম অনিক
হায়রে বাঙালি হায়! কতো কুসংস্কার
তরু তলে পান্তা খাও পহেলা বৈশাখে,
এতে করে কিবা লাভ বুঝাও আমাকে
বুঝাতে না পারো যদি কেমন আচার?
আমি তো জীবনে কভু পহেলা বৈশাখ
তোমাদের মতো করে করিনা পালন,
হয়নি তো এটা কভু ক্ষতির কারণ
বরঞ্চ ভালোই আছি খেয়ে ভাত শাক।
অথচ সদাই হেরি ইতিহাস পড়ে
বানিয়েছেন পঞ্জিকা যত্ন করে যিনি,
বলেনি কোথাও তিনি সারা বঙ্গ জড়ে
“বৈশাখ পালন করো করে মানা মানি।
অথচ পালন করো সবে ঘরে ঘরে
ঢাকঢোল বাঁশি দিয়ে করো হে মাস্তানি।