• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে খুলনার বয়রা এলাকায় অবস্থিত বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৭ টায় বয়রার মুজগুন্নি ৪ নং রোড আবাসিক এলাকায় বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির শিক্ষক ও পরিচালক ধনঞ্জয় রায়ের নেতৃত্বে শুভ নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির শিক্ষার্থীরা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নতুন বছরের বরণ করেন।শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষের সংগীত পরিবেশন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা- অহন, ঈশা,আয়ান, নুহা,আবু তালহা, আরাফাত, স্পন্দন, তাজরিয়ান,ফাইরুশ,নাবিলা ও নাফিউর। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা পোদ্দার, অনিমেষ ঘোরামী, নকিব মোন্তাসির, কাজল রেখা, শামীমা সুলতানা লাকি, সুমনা মন্ডল, মোহাম্মদ হোসেনুর রহমান, মোঃ আনিসুর রহমান। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের অনুষ্ঠানে যোগদানের গুরুত্ব তুলে ধরা হয়। পরিশেষে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করার পরে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক ধনঞ্জয় রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd