• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নববর্ষ উদযাপন করবে বিকল্পধারা বাংলাদেশ

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

প্রেস বিজ্ঞপ্তি
১০ এপ্রিল শুক্রবার রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত বিকল্পধারা বাংলাদেশের এক সভায় নেতৃবৃন্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পালনের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়। ১লা বৈশাখ (১৪ এপ্রিল) মঙ্গলবার বারিধারায় সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী’র বাসভবনের নীচতলায় অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত হয়, অনুষ্ঠান আয়োজনে পরিবেশিত হবে গান, কবিতা, রম্যকথা ইত্যাদি। গান পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ। নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিকল্পধারা আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য সভা থেকে অনুরোধ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরী, মোঃ ওয়াসিমুল ইসলাম, সহ-সভাপতি ড. আবু নোমান, মোঃ আমিনুল ইসলাম বুলু, জাহাঙ্গীর আলম চৌধুরী, আল আমিন, ইয়াসমিন ফকির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd