মোহাম্মদ মনজুর আলম অনিক
জীবনের ডান পথে তোমার আগমন
বামের কক্ষেও হেরি তব দর্শন ,
তোমার দর্শন খোলা ধরনী শুরুতে
খেয়েছিলে গন্ধম ফল স্বর্গ জান্নাতে।
অবাধ্য জানি তুমি তখন হতেই
আগল বলগাবদ্ধ নেই কিছুতেই।
আল্লার আদেশ তুমি করেছো লঙ্থন
সেই থেকে শুরু হলো ধরার পতন।
অবশ্য একা তুমি খাওনি গন্ধম
আমারেও খাইয়ে দিয়ে ভেঙেছো সংষম।
মনিষী বিদ্বান গন করে নাড়া ঘাটা
আমাদের ঘটনাতে পরেনি কো ভাটা।
নয়া নয়া কথা সব করে উদঘাটন
তাদের বইয়েতে করে ঘটনা বহন।
তোমার দোষেতে আমি সম দোষী হনু
কলংকের বোঝা মুই ঘাড় খানে পানু।
অদ্যাবধি তুমি মোরে কলংকিত করে
ভাবনাহীন ঘুরে বেড়াও বিশ্বচরাচরে।
অথচ তোমার বাক্যে মোরে বারবার
চাপাও ঘাড়েতে মোর কলংকের ভাড়।