• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

মোহাম্মদ মনজুর আলম অনিক’র দুটি কবিতা

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

চাপা থাক দু:খ গুলি

আমার ভাগ্যের ভাঁজে নেই কোন তুমি
অপরিসীম বিরহ ললাটের লেখা,
ভাগ্যের খাতায় হেরি নেই কোন সখা
বক্ষের জমিন আজ বড়ো মরুভূমি।

ললাটের ভাঁজ গুলি যদি দেখে থাকো
যদি দেখে থাকো গালে বেশ কাটা দাগ,
সেখানে কি পাও খুঁজে প্রণয়ের ভাগ?
তুমি তো সদায় মোরে দুরে দূরে রাখো।

আঁখি মেলে হেরি সদা তোমার প্রস্থান
ত্যাগ করে তুমি মোরে গাও জয়গান।

আরতো করিনা কভু ফিরবার আশা
যেথা থাকো ভালো থাকো প্রার্থনায় বলি,
আরতো চাইনা কভু কারো ভালোবাসা
চাপা থাক বক্ষ মাঝে সর্ব দূ:খ গুলি।

অহংকারে ধ্বংস

গর্ব আর অহংকার করবে তোরে ছারখার
থাকতে সময় মনটা তোর কর রে পরিস্কার।
কোটি পতী কতো ধনী গেছে মাটির তলে,
শুন্য হাতে গেছে চলে সকল কিছু ফেলে।
রে মনা সকল কিছু ফেলে।

ঘুরে ফিরে কতো দেশে দেখলাম আমি চেয়ে
ধ্বংস হয়ে গেছে কতো অহংকারী মেয়ে।
আবার কতো ছেলে যাদের বুকে অহংকার
ধ্বংস হয়ে চলে গেছে জগতের ওই পার।
রে মনা জগতের ওই পার।

অহংকারের গল্প কতো আছে সারি সারি
অহংকারে ধ্বংস হোইছে জায়গা জমি বাড়ি।
পকেট ভরা টাকা ছিলো গোলা ধান
অহংকারে ধ্বংস হোইছে সকল মান সম্মান।
রে মনা সকল মান সম্মান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd