• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আমরা কি কুরআনের মুসলমান

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

প্রতিটি ধর্ম মানুষ কে ‘মানুষ’ হতে নির্দেশ দেয়! মানুষ হতে মানবতা মনুষ্যত্ব তাকওয়া পূর্ণ জীবন ইহসান আদল মেনে চলতে হয়! কুরআন গীতা বাইবেল তানাখ ত্রিপিটক তা নির্দেশ করে! আমি কুরআন তর্জমা পড়ে দেখেছি! কমপক্ষে পঁচিশ তিরিশ পাতা ইংরেজি ভার্সন গীতা বাইবেল তানাখ ত্রিপিটক পড়ে দেখেছি! মনে হয় একে-অপরের নকল! এসব পবিত্র গ্রহন্হ গুলো মিথ্যা বলা, সুদ ঘুষ, মানুষ হত্যা, অন্যের সম্পদ লুটপাট, ধর্ষন, কারো জমি দখল, দেনা রেখে মৃত্যু, নারী শিশুনির্যাতন হত্যা, অন্যায় নীরবে দেখা, কঠিন পাপ এবং কঠিন শাস্তির কথা বলেছে ধর্মগ্রন্থ গুলো!

প্রিয় পাঠক, আমি শুধু মুসলমান নামের ধ্বজাধারীদের বা লেবাসধারীদের নিয়ে বলতে চাই, সাতান্ন টা মুসলিম দেশ গাঁজা বাসী দের উপর ইহুদি নির্যাতন কিভাবে নীরবে তাকিয়ে দেখলো! ২০২৩ সাল থেকে দুই বছরে প্রায় ১৬,৩০০ শিশু হত্যা, ১৩,০০০ নারী, ১৯৪৮ সাল থেকে কম পক্ষে ২ লক্ষ ফিলিস্তিন বাসীকে হত্যা করেছে! দখল করেছে ১৯৬৭ সালের পর থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাঁজা উপত্যকা, সিরিয়া গোলান মালভূমি, হেবরন – জেরুজালেম আশপাশ — হোমেস এবং এসব দখলকৃত জায়গায় ইহুদি বসতি স্হাপন করেছে!
লেবানন মাত্র ৪/৫ দিন আগে শহরগুলো লান্ড ভন্ড করে দিয়েছে, হত্যা হয়েছে কয়েক হাজার মানুষ!

সেই ১৯৪৮ সাল থেকে ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করে চলেছে, মুসলমান দেশগুলোর দেবতা “আমেরিকা”! মুসলমানরা আমেরিকা কে সেনা ঘাটি করতে দিয়েছে, তাদের মদ মহিলা দিয়া সেবা দিচ্ছে! অর্থ-বিত্তে সাহায্য করে যাচ্ছে দেবতা বলে! ইরান ইজরায়েল যুদ্ধের সময়, ইরানের মিশাইল সৌদি আরব ইরাক জর্ডান আকাশ সীমা ব্যবহার করে যেহেতু প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্ব দু-দেশের মধ্যে ! এই সব মুসলিম দেশ ইরানের ব্লাস্টিক মিশাইল গুলো ভূপাতিত করার চেষ্টা করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্হা ব্যবহার করে ইজরায়েলের পক্ষে ! মুসলিম হিসাবে এই হত্যার প্রতিবাদ তারা করে নাই কখনও বরং সাহায্য করেছে আন্তরিক ভাবে! ইসলাম ধর্ম কি এমন অন্যায় সমর্থন করে?
এসব মুসলমানরা, টয়লেটের হাই কমোড স্বর্ন দিয়ে বানানো, ঘরের সিড়ি গাড়ীর বডি ব্যক্তিগত বিমানের বডি স্বর্নের তৈরি করে, গাজার শিশু ইজরায়েল অবরোধে খাবার জল, খাদ্য, স্নান, টয়লেট, রান্নায় মেপে জল দেয়ায় যে নির্যাতনের শিকার হয়েছে, এ-সব বিলাসী মুসলিম বিশ্ব কি আল্লাহর কাছে তার প্রতিবাদ না করার অপরাধের ব্যখ্যা দিতে পারবে?

পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশিয়ার হাজার-হাজার মসজিদ মাদ্রাসা হাফেজ মাওলানা মুফতি মাশায়েখের দেশ অথচ কুরআনের নির্দেশ মত এত মুসলিম নারীশিশু হত্যার সময় মসজিদে তাদের জন্য দোয়া ও করে নাই ভগবান আমেরিকা অসন্তোষ হওয়ার ভয়ে, তা হলে আল্লাহর নির্দেশ না মেনে আমেরিকা কে ভয় কারী কে কি কুরআনের মুসলমান বলা যায়?

মুসলমান যেখানে নীরব ইতালির প্রধানমন্ত্রী মর্জিয়া মেলেনি বলেছেন,”গাজায় ইজরায়েল আর একটা গুলি ছুড়লে ইতালির সাথে হবে সে যুদ্ধ!” আমরা মুসলমানরা, ভারত ইতালি সহ যত অমুসলিম দেশ আছে তাদের ” কাফের” বলে মুখে ফেনা তুলে ফেলি, এই মহিলা প্রধানমন্ত্রীর মত নারীদের বন্দী করতে রোজ ওয়াজ করি, বোরকায় শুধু চোখ দুটো বাইরে রাখি, হিজাব নেকাব হাতমোজা পা মোজা কত কাহিনি! পর্দা প্রথা কুরআন যা বলেছে তার থেকে কালো কাপড় লম্বা করি, তবু নারী বন্দী হয় না!

হায়রে নির্লজ্জ বেহায়া মুসলমান,
গলায় রশি নিলে, আল্লাহ যদি করে এদের ত্রাণ?

আমরা কেমন মুসলমান তার বিচার পাঠকের উপর ছেড়ে দিলাম!


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd