• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

কবিতাঃ পরম প্রাপ্তি

Reporter Name / ১৮৬ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ শফিকুল ইসলাম

ব্যস্ত শহর আজ ঘুমিয়ে আছে,
তবুও আমার চোখে ঘুম নাই
চারদিকে জ্বলজ্বল করা আলো ,
কিন্তু আমার ভেতরটা আধাঁর কালো।

জনমানবশূন্য সীমাহীন রাস্তায়
আমি একাই হাঁটছি ক্লান্ত মনে
চারদিকে শুনশান নিস্তব্দতার মাঝে
নিজের কথাটাই হারিয়ে ফেলছি।

স্বপ্নগুলো একদিন খুব উঁচুতে উড়ত,
আজ তারা ক্লান্ত, মাটিতে পড়ে আছে,
বাস্তবতার ভারী পাথরের নিচে
আমার ইচ্ছে গুলো চাপা পড়ে আছে।

আমি প্রশ্ন করি—বেঁচে আছি কেন?
বেঁচে থাকাই কি স্বার্থকতা?
নশ্বর এই পৃথিবীর ভিড়ে হারিয়ে গিয়ে
সৃষ্টিকর্তার আশীর্বাদই পরম প্রাপ্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd