মোহাম্মদ মনজুর আলম অনিক
ত্যাগ করিলে নারী জাতি
পুরুষ পাবি কোন দেশে,
ষড় রিপুর আর এক রিপু
কাম পাবি তুই কার কাছে?
ও তোর হস্তে মালা মাথায় টিকি
নারী আবার দেখিস ঠিকি,
পর দুয়ারে অন্ন চাহিস
নারী আনে অন্ন দেখি।
ব্রহ্মচারী হলি রে তুই
নারী জাতি দিলি বাদ,
দেশ বিদেশে দেখিস নারী
করিস আবার ব্রহ্মবাদ।
ওরে ভব ভিখারি ব্রহ্মচারী
জন্ম নিলি কার জঠরে?
ন মাস ধরে গর্ভে ,ছিলি
উঠলি বেড়ে কার রুধিরে?
নারী যদি বাদ দিবি তুই
জন্ম নিবি কার কোলে?
কার কাছে তুই ভিক্ষা নিবি
ডাকবি কারে মা বলে?
বিবেচনা করে দেখি
ব্রহ্মচারী ভণ্ডামি,
দেবালয়ে দেব পুজ
করিস না আর পাগলামি।