• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে সংরক্ষিত নারী আসনের এমপি পদে মনোনয়ন জমা দিয়েছেন জান্নাতুল হক শাপলা; সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বারবার করে থাকো তুমি মোরে দোষী কবিতাঃ বৈশাখি ভণ্ডামি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ফ্রান্স যুবদলের সহ- সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত কবিতাঃ পরম প্রাপ্তি কাঁঠালের পুষ্টিমান প্রক্রিজাতকরণ ও অর্থনৈতিক গুরুত্ব গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় “বঙ্গবীর নবাব আলিবর্দী খানকে স্মরণ

নরসিংদীতে সংরক্ষিত নারী আসনের এমপি পদে মনোনয়ন জমা দিয়েছেন জান্নাতুল হক শাপলা;

তুফান ইনিস্টিউট / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নরসিংদী প্রতিনিধি :

সংরক্ষিত আসনে নরসিংদীর রায়পুরা রাজনীতিতে পরিচিত মুখ জান্নাতুল হক শাপলা সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

তিনি কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য, সিরাজগঞ্জ ওমেন চেম্বার অব কমার্সের সভাপতি এবং রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিনী।

 

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় শাপলা ছাত্রদল থেকে উঠে আসা একজন সংগঠক হিসেবে পরিচিত। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া, তৃণমূল পর্যায়ে যোগাযোগ রাখা—এসব কাজের মধ্য দিয়েই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয়রা জানান। তার বিশাল কর্মী বাহিনী রয়েছে।

 

দলের কঠিন সময়েও নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি তার রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করা হয়। এ সময়ে হামলা-মামলার মুখে পড়া এবং কিছু সময় আত্মগোপনে থাকার কথাও জানা গেছে।

 

রাজনীতির বাইরে তিনি শিল্প উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজ উদ্যোগে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। প্রতিষ্ঠানে অনেক কমকমচারী রয়েছে।

 

সামাজিক ও মানবিক নানা উদ্যোগ—বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এলাকায় তাকে আলাদা পরিচিতি দিয়েছে। স্থানীয়ভাবে তাকে দানশীল ব্যক্তি হিসেবেও দেখা হয়।

 

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন শাপলা। ব্যক্তিগত তহবিল থেকে ক্ষুদ্র সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। এতে করে একটি নির্দিষ্ট সমর্থনভিত্তি গড়ে উঠেছে—যা তার রাজনৈতিক সম্ভাবনাকে বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলীয় মনোনয়ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের একটি অংশ তাকে প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় নেতৃত্বের ওপরই নির্ভর করবে। দলের হাই কমান্ড থেকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তিনি।

 

মনোনয়ন জমা দেওয়ার পর শাপলা বলেন, দলের আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে নারী ধষন প্রতিরোধ,মাদক, দুর্নীতি, অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়ার আশ্বাস প্রদান করেন।

দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd