• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

কবিতাঃ পঞ্চাশোর্ধ বন্ধু স্মৃতি

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কত ছিলো বন্ধুবান্ধব, সতীর্থ ছিলো কত
মিছিলে যেতে ডাক দিলে, লাফিয়ে পড়তো শত!
সমাজতন্ত্র কায়েম করতে, কত বক্তৃতা সভা
বাংলা দেশটা স্বাধীন করতে জীবন দিয়ে সেবা!

স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় নোট নিত কত বন্ধু
প্রাকটিকাল খাতা ধার নিয়ে, পার হলো ভবসিন্ধু!
কত বান্ধবী সংসার বাঁধতে, একখানা চিঠি চাইতো
কতজন মন জয় করতে, কত গান তখন গাইত!

অসুখী জীবন কাঁদল কতজন, অফিস ছুটির ফাঁকে
কিসে সমাধান জানতো না ম-ম মন, জীবন চলার বাঁকে!
কত বন্ধু ঝরে গেলো সিমিস্টারে ফেল মেরে
কত বন্ধু জীবন পথে রোগে শোকে গেল মরে!

কতজনের জীবন হলো শেষ, পুলিশ নিয়ে গেলো ধরে
জেলখানা থেকে হয়নি ফেরা, তাদের নিজ মার ঘরে!
ফিরে আসে নাই কত তানিয়া মুনিয়া, গলায় নিয়েছে ফাঁস
সাধের সংসারে স্বামীর অত্যাচারে, সেচ্ছায় বনবাস!

হারিয়ে গিয়েছে বাঙ্কারে র বন্ধু, পাগলের মত করত গুলি
তাদের নিশানা য় উড়ে গিয়েছে, শত্রু পক্ষের খুলি!
কত বেকার বন্ধু হারিয়ে গিয়েছে অর্থের অনাটনে
রাজনীতিক বন্ধু হারিয়ে গিয়েছে, ঘুরে ফেরে বনে বনে!

পঞ্চাশ পেরিয়ে দীর্ঘ পথটা, অবসর জীবনে এসে
অবসর জীবন, অস্হির মন, পাক ধরেছে কেশে!
আত্মার অটুট বন্ধন গুলো, একদিন যায় টুটে
অর্থ স্বার্থের জীবনটা, দ্বিকবিদিক যায় ছুটে!

নারীপুরুষ কত বন্ধু, তলায় ঝরে গেল
কেউ কেউ হারিয়ে যেয়ে, জীবন ফিরে পেলো!
আমার থেকে তারা আছে ভালো, বসতো শেষের বেঞ্চ
বার্ধক্যে এসে দু’টো চোখে, লাগিয়েছি দূরের লেন্স!

হারিয়েছি যাদের আর পাবো না, দেশবিদেশ সতীর্থ যারা
মনেহয় রোজ, নেয় বুঝি খোঁজ, ‘যম’ এসে দেয় তাড়া?


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd