• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ৩ ফসলি জমি থেকে মাটি কাটার ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের ডাইভার্শন অপসারণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। এসময় বাগুলী (শান্তিপুর) তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযানে সহযোগীতা করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর এলাকায় ৩ ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে ছিলো একটি চক্র। বিষয়টি উপজেলা প্রশাসন গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে রিফাইপুর চক থেকে মাটিকাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি (খবর পেয়ে পালিয়েছে)। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর করা হয়। এ ছাড়াও খাল ভরাট করে ডাইভার্শন তৈরি করে মাটি পরিবহন করায় তা অপসারণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বলেন,অবৈধভাবে মাটিকাটার সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে মাটিকাটা চক্রের সদস্যেদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। এ চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd