• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

চন্দনা রানীর দুটি কবিতা

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সাদের লেখাপড়া

মন বসেনা পড়াশোনায়
কী যে করি হায়,
বই খুলে দেখলেই আমার
ভীষণ যে ঘুম পায়।

পরীক্ষার কথা শুনে
মাথায় পরে হাত,
কোন কাজেই মন বসেনা
খাইনা মোটেও ভাত।

মাঝে মাঝে মনে হয়
হয়েছি বিদ‍্যাসাগর,
এক পাতা পড়ার পরে
নাই কোন খবর।

এক পলক দেখলেই
হয়ে যায় সব পড়া,
অন‍্য দিকে পড়াশোনায়
বাবা -মায়ের আইন কড়া।

যা কিছুই করনা তুমি
পড়াশোনা চাই ভালো,
কষ্ট করে জ্ঞানার্জনে
নিজেই জ্বালাবি আলো।

হায়রে সাদের লেখাপড়া
আমার সঙ্গী হও,
নিত‍্য দিনের বন্ধু হয়ে
মনের কথা কও।

বৈশাখের রাজত্ব

চৈত্রের বিদায় কান্নার চোখে
বৈশাখের আগমন হাসি মুখে।
চৈত্রের মুখ ভীষণ ভার
কোনভাবেই থাকা হলোনা তার!
বৈশাখ বলে বিদায় বসন্ত
এখন থেকে আমার রাজত্ব।
বৈশাখের আজ খুশির জোয়ার
নতুন স্বপ্নের খুললো দুয়ার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

সমাজচেতনা ফাউন্ডেশনের প্রচারণা

bdit.com.bd