বিধান চন্দ্র দেবনাথ
দু’দিন পরেই যাবো আমরা
এই বিদ্যাপীঠ ছেড়ে,
পাঁচ বছরের স্মৃতিগুলো
ফেলবো নাতো ঝেরে।
স্বপ্ন পূরন করতে আমরা
ছাড়ছি তোমার ছায়া,,
ছাড়ছি আরো শিক্ষাগুরুর
আদর, স্নেহ মায়া।
ছেড়ে যাবো বিদ্যালয়ের
ছাত্র-ছাত্রী যত,
তোদের জন্য বুকের মাঝে
ফিল করছি এক ক্ষত।
তোদের সাথে খেলছি কত
ফুটবল, ক্রিকেট খেলা,
তোদের স্মৃতি মনে থেকে
যাবে নাতো ভুলা।
তোদের থেকে শ্রদ্ধা, সম্মান
পেয়েছি প্রতি ক্ষণে,
কষ্ট তোদের দিয়ে থাকলে
রাখিস নে ভাই মনে।
মা-বাবা আর গুরুজনে
বলেন যত কথা,
তাদের কথা শুনবি তোরা
নত করে মাথা।
তোদের কোনো কথায় যেনো
কষ্ট না পান মনে,
এই কথটি মনের মধ্যে
রাখবি প্রতি ক্ষনে।
ছোট ভাই-বোন ভালো থাকিস
প্রিয় বিদ্যাপীঠে,
বিদ্যাপীঠকে মনে করবি
এটাই আসল ভিটে।
একটি কথাই বলবো আমি
এই কবিতার শেষে,
তোরা সবাই দোয়া করিস—
আমরা যেনো ফিরে আসি
শেষ হাসিটা হেসে।।