ভেজাবো না আঁখি আর
আমার জায়গা নেই তব কাষ্ঠ হৃদে
তোমার হৃদয় গড়া পাথরের দ্বারা,
তোমার অন্তর শুধু কাটা দ্বারা ঘেরা
রোদনে ভাসিয়ে মোরে থাকো হে আমোদে।
আমার প্রস্থান যদি তব ভালো হয়
চলে যাবো কোন এক অজানা শহরে,
আর কভু ভুল করে আসবোনা ফিরে
দেখিয়ো না মোর ছবি যদি মনে লয়।
যদি দেখো মোর ছবি প্রাণ পাবে তাতে
পূনরায় পরে যাবো তব প্রণয়েতে।
চলে যাচ্ছি চলে যায় দুর অজানায়
যেখানে মানুষ জন নেই পশু পাখি,
নেই কোন তুমি তুমি ভালোবাসা ঠাঁই
আর কভু রোদনেতে ভেজাবো না আঁখি।
শান্তিরা ঘুমোতে চাই
শান্তিরা ঘুমোতে চাই প্রেম অন্তরালে
অশান্তির হুতাসন ক্লান্ত বড় আজ,
হাটছে অশান্তি তবু ভাগ্যে ফেলে ভাঁজ
তোমার চায়ের কাপ মাতে হট্টগোলে।
তোমার শহরে হেরি ব্যস্ততা জটিল
তব রিক্সা পরে দেখি শান্তি নেই কিছু,
তবুও হাঁটছো তুমি অশান্তির পিছু
হাসছে অশান্তি যেন শান্তিরা কুটিল।
শান্তি সব দৌড়ে দৌড়ে পারছে না আর
হয়েছে খোড়াটে যেন নুয়ে গেছে ঘাড়।
তোমার অঙ্গ যেমন শান্তি খুঁজে আজ
অনেক অশান্তি করে ক্লান্ত হয়ে গেছো,
কিছুদিন শান্তি নিয়ে করো ভালো কাজ
শরীরটা ভালো হবে শান্ত হয়ে থাকো।